খেলা

বার্সায় জাভির পথচলা শুরু

ক্রীড়া ডেস্ক: সিদ্ধান্ত আসে ৫ নভেম্বর। বার্সেলোনার কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক তারকা ফুটবলার জাভি এর্নান্দেস। সেই থেকেই শুরু জল্পনা কল্পনার। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বার্সার দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে বুঝে নিলেন সাবেক এই বার্সা তারকা।

সোমবার (৮ অক্টোবর) ন্যু ক্যাম্পে কয়েক হাজার দর্শকের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাভি চুক্তিবদ্ধ হলেন বার্সার সঙ্গে। এটি কোচিং ক্যারিয়ারে তার দ্বিতীয় ক্লাব।

২০১৯ সালে কোচিংয়ে নাম লেখানো জাভি তার ক্যারিয়ার শুরু করেন কাতারের আল সাদ ক্লাবের কোচ হিসেবে। আল সাদের সঙ্গে চুক্তি শেষ করে তিনি ফিরে এসেছেন আবার বার্সেলোনায়, কোচ হিসেবে।

কিছুদিন আগেই একের পর এক হার ও দলবদলে ব্যর্থতার খেসারত দিয়ে সরে যেতে হয়েছে কোচ রোনাল্ড কুমানকে। তখন থেকেই বার্সা চেষ্টা শুরু করে জাভিকে কোচের পদে বসানোর।

কুমানের আগে কিকে সেতিয়েন যখন বার্সার কোচের পদ থেকে বরখাস্ত হন তখন চাভিকে ক্লাবে আনতে জোর চেষ্টা করা হয়। পরে দায়িত্ব দেয়া হয় রোনাল্ড কুমানকে।

কুমান যোগ দেয়ার আগে কিকে সেতিয়ান বরখাস্ত হওয়ার পর ২০২০ সালে বার্সেলোনা জাভির সঙ্গে যোগাযোগ করেছিল। তখন রাজি হননি এ মিডফিল্ডার।

তবে গত দুই সপ্তাহজুড়ে বার্সেলোনার ম্যানেজমেন্টের সঙ্গে সম্ভাব্য কোচিং স্টাফ নিয়েও আলোচনা সেরে নিয়েছেন জাভি। আর সোমবার আনুষ্ঠানিকভাবে বুঝে নিলেন বার্সার দায়িত্বভার।

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, চাভির সাবেক সতীর্থ ও বার্সেলোনার আরেক কিংবদন্তি অধিনায়ক কার্লেস পুয়োলও ফিরছেন জাভির সঙ্গে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পদে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা