খেলা

আশা-নিরাশার দোলাচলে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপের আগে টানা তিনটি সিরিজ জয় করা বাংলাদেশের এমন করুণ দশা হবে কে জানতো। খেলায় মনযোগ দেয়ার চেয়ে দর্শক-সমর্থকদের উপদেশ দেয়ায় ব্যস্ত টাইগার বাহিনী। এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বা আচরণ খেলোয়াড়দের আগে কমই হয়েছে। সমর্থকদের মন তো ভেঙেছেই এখন বাংলাদেশের স্বপ্নই ভাঙার পথে। আজকের খেলায় হারলে বিদায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে (বাংলাদেশ সময় বিকাল ৪টা) ম্যাচটি।

ইতোমধ্যে চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। পুরনো চোটে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে থাকছেন না উইকেটকিপার নুরুল হাসান সোহান। দুই ক্রিকেটার না থাকায় নতুন একজন বিকল্প হিসেবে একাদশে অন্তর্ভুক্ত হতে চলেছেন।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে অভিষেক হচ্ছে শামীম হোসেনের। লাল-সবুজ জার্সিতে প্রথমবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হচ্ছে এ হার্ড হিটারের।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে এ পরিবর্তন হতে চলেছে বলে জানান টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।

তিনি বলেন, সোহান কালকে খেলার জন্য ফিট না। ব্যাকআপ ব্যাটার হিসেবে শামীম রয়েছে। সৌম্যও আমাদের ব্যাকআপ ব্যাটার হিসেবে রয়েছে। অবশ্যই এই দুই জন কালকের একাদশে থাকবে।

ডমিঙ্গো বলেন, আমাদের দলটি সবসময় দুর্দান্ত। আমরা দুজন অতিরিক্ত ব্যাটার, দুজন অতিরিক্ত পেসার, অতিরিক্ত অফ স্পিনার, দুজন উইকেটকিপার নিয়ে এসেছি। শেষ দুই ম্যাচ খেলার জন্য আমাদের যথেষ্ট ক্রিকেটার রয়েছে। আমি মনে করি না আরও ব্যাকআপ আনা প্রয়োজন ছিলো।

চলতি বিশ্বকাপে মূলপর্বে এখনও জয় অধরা বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ম্যাচে জয়ের আশা থেকেও হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। এই অবস্থায় দলের কোচিং স্টাফদের নিয়ে সমালোচনার ঝড় বইয়ে চলছে সোশ্যাল মিডিয়াজুড়ে।

তারপরও বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের উন্নতির কথা সবাইকে মনে করিয়ে দেন ডমিঙ্গো।

তিনি বলেন, আমি জানি, দলের চারপাশে এই মুহূর্তে নেতিবাচক অনেক কিছুই আছে। কোচিং স্টাফ বা ক্রিকেটারদের নিয়ে সমালোচনাও আছে। দল ১১ নম্বর থেকে ছয় নম্বরে উঠে এসেছে। এটি বাংলাদেশ দলের জন্য বড় অর্জন। এটাই তাদের সর্বোচ্চ পজিশন।

‘আমাদের যেখানে থাকার কথা সেখানে আমরা নেই। তবে এটি রাতারাতি বদলাবে না। এটি একটা প্রক্রিয়া।’

ইংল্যান্ড ৪ ম্যাচে ৩.১৮৩ রানরেটে ৮ পয়েন্ট, দ.আফ্রিকা ৩ ম্যাচে ০.২১০ রানরেটে ৪ পয়েন্ট, অস্ট্রেলিয়া ৩ ম্যাচে -০.৬২৭ রানরেটে ৪ পয়েন্ট, শ্রীলঙ্কা ৪ ম্যাচে -০.৫৯০ রানরেটে ২ পয়েন্ট,
ওয়েস্ট ইন্ডিজ ৩ ম্যাচে -১.৫৯৮ রানরেটে ২ পয়েন্ট, বাংলাদেশ ৩ ম্যাচে -১.০৬৯ রানরেটে শূন্য পয়েন্ট অর্জন করেছে।

পয়েন্ট টেবিলের এই দৃশ্য দেখে বাংলাদেশের সম্ভাবনা শূন্য বলেই মনে হতে পারে। কিন্তু গাণিতিক হিসাব–নিকাশে এখনো বাংলাদেশের সুযোগ আছে। এ জন্য অবশ্য এই গ্রুপের বাকি সব ম্যাচের ফলই বাংলাদেশের পক্ষে আসতে হবে। ইংল্যান্ড বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে। তাই দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশকে সেমিতে উঠতে হলে অন্তত ৪ পয়েন্ট পেতে হবে এবং অন্য কেউ যেন ৬ পয়েন্ট না পায়, সে আশাও করতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা