খেলা

কেউ প্রেসিডেন্ট হতে চায় না

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র নির্বাচনে এবার কোনো প্যানেলই থাকছে না। মূলত পরিচালক পদ সবার জন্য উন্মুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। শুরুতে নির্বাচন করবেন না এমন ইঙ্গিত থাকলেও এখন আগের অবস্থান থেকে সরে এসেছেন। সভাপতি নয়, পরিচালক হিসেবে থাকার বার্তা আবারও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিসিবির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সদ্য প্রয়াত আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ ও সাবেক জাতীয় কোচ-ক্রিকেট বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরী স্মরণে নীরবতা পালন করে শুরু হয় নাজমুল হাসান পাপনের নির্বাহী কমিটির শেষ সভা। এরপর সভাপতির বিদায়ী বক্তব্যে গত মেয়াদে সাফল্য-ব্যর্থতা তুলে ধরে সবাইকে ধন্যবাদ জানান পাপন।

বিসিবিতে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন পাপন। তৃতীয় মেয়াদে আবারো কি দেখা যাবে সভাপতির হট সিটে? গতকিছু দিন ধরে সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়ে আসলেও, এবার সিদ্ধান্ত বদলের ইঙ্গিত। আসন্ন নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন পাপন।

পাপান বলেন, আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে… আমি মারা যাওয়ার আগ পর্যন্ত, আর কেউ এই পদ নিতে চাইবে না। আমি চাই, আমার বোর্ডে যে-ই আসুক, তাদের চ্যালেঞ্জ করা উচিত যে, আমি প্রেসিডেন্ট হতে চাই। তারা বলুক… এখন তো কেউ বলেও না। এটা ভালো লক্ষণ নয়, এটা আপনাদের বলতে পারি। কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত, যারা নতুন নতুন দায়িত্ব নেবে। এটার জন্য আমি চাচ্ছি, নেতৃত্ব গড়ে ওঠা উচিত।

সিরিজ শুরুর শেষ মুহূর্তে পাকিস্তান সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। বিকল্প হিসেবে পাকিস্তান সফরে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিলো পিসিবি। কিন্তু ওদের প্রস্তাবে না করেছে বিসিবি। সভায় এককভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আর যৌথভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানান পাপন।

নির্বাচনের রূপরেখা প্রায় চূড়ান্ত। সভায় অনুমোদন দেয়া হয়েছে ১৭১ কাউন্সিলরের তালিকা। শিগগিরই নির্বাচন তারিখ ঘোষণা করবে কমিশন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা