খেলা

পিএসজির অনুশীলনে আগুন ঝরাচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক: এখনো দিন দশেক হয়নি। তাকে নিয়ে জল্পনা এবং কল্পনা চলেছে চারদিকে। কবে তিনি মাঠে নামবেন। তাকে মাঠে দেখার অপেক্ষায় রয়েছে হাজারো ভক্ত। বলছি বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেয়া লিওনেল মেসির কথা।

তবে তার আগে নিজেকে ম্যাচফিট করতে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। তাতেই দেখা গেল, প্যারিসে রীতিমতো আগুন ঝরাচ্ছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী।

বার্সেলোনা সতীর্থ জেরার্ড পিকে আর থিয়েরি অঁরিরা বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মেসি তার অনুশীলনে কতটা সিরিয়াস। সেই সিরিয়াসনেসের একটা নমুনাই দেখা যাচ্ছে পিএসজির অনুশীলনের ভিডিওতে।

ফরাসি ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম অনুশীলনে আর সবার চেয়ে ঘণ্টাদুয়েক আগেই চলে এসেছিলেন অনুশীলনে, জানিয়েছিল স্থানীয় সংবাদ মাধ্যম। দীর্ঘ এক মাসের বিরতির পর নিজেকে আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে ফেরানোর জন্যেই এই মরিয়া চেষ্টা, সেটা বলাই বাহুল্য।

এবার পিএসজির প্রকাশ করা ভিডিওতে দেখা গেল তার আরও একটা ঝলক। সেই ভিডিওতে দেখা গেল ছোট একটা মাঠে অনুশীলন হচ্ছে পিএসজির। আর সেখানে আধিপত্য চলছে মেসির। গোল করছেন, করাচ্ছেন, নেইমার এমবাপেদের ছাপিয়ে কেড়ে নিচ্ছেন আলো।

তবে এত সব কারিকুরিও অবশ্য তাকে আগামী ২১ আগস্ট ব্রেস্তের বিপক্ষে ম্যাচে অভিষেক করানোর জন্যে যথেষ্ট নয়, জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৯ আগস্ট রেঁসের বিপক্ষে প্রথমবারের মতো পিএসজির জার্সিতে দেখা যেতে পারে মেসিকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা