খেলা
নিউজিল্যান্ডে লকডাউন 

কিউই ও টাইগারদের সিরিজ নিয়ে অনিশ্চয়তা নেই

স্পোর্টস ডেস্ক: আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসার কথায় নিউজিল্যান্ড ক্রিকেট দলের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে তারা আসবে।

বাংলাদেশে বিধিনিষেধ না থাকলেও মঙ্গলবার লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার। তবে তাদের দেশে লকডাউন থাকলেও সিরিজ নিয়ে কোনো সংশয় দেখছে না বিসিবি।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমনটি জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের সিরিজটি মাঠে গড়ানোর কথা।

সিরিজে সংশয় আছে কি না এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘সিরিজ এখনো ঠিকঠাকই আছে। আমি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইওর সঙ্গে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছে, সিরিজ নিয়ে কোনো সংশয় নেই।’

ছয় মাসের মধ্যে মঙ্গলবারই প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয় নিউজিল্যান্ডে। এরপর বুধবার ১০ জন করোনা পজিটিভ হয়েছেন। যদিও নিউজিল্যান্ডের জন সংযোগ ম্যানেজার রিচার্ড বক জানিয়েছেন, লকডাউনের কারণে ভ্রমণে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা