খেলা

ব্রাজিল-আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনা আর ব্রাজিল। ফুটবল বিশ্বে দল দুটি চির প্রতিদ্বন্দ্বী হিসেবে বিশেষ পরিচিত। চলমান কোপা আমেরিকার চলতি আসরে ফাইনালে উঠেছে এই দুই ফুটবল পরাশক্তি। আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এ নিয়ে দুই দলের সমর্থকদের মাঝে চরম কৌতুহল ও উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম গরম হয়ে উঠেছে। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ফুটবল ম্যাচকে অনেকে ‘দক্ষিণ আমেরিকার মানুষদের মধ্যে যুদ্ধ’ বলেও অভিহিত করেন। আসুন জেনে নেই এই দুই দল সম্পর্কে কিছু তথ্য-

শুরুর কথা : আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে প্রথম ফুটবল ম্যাচটি হয় ১৯১৪ সালে৷ বুয়েনস আইরেসে অনুষ্ঠিত ওই প্রদর্শনী ম্যাচে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা৷

আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ দুটি জয় : ১৯৩৭ সালের কোপা আমেরিকার ফাইনালে ২-০ গোলের জয়৷ ১৯৭৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে ০-০ গোলে ড্র আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে ও প্রথম বিশ্বকাপ জিততে সহায়তা করেছিল৷

বেশি জয় ব্রাজিলের : এখন পর্যন্ত দুই দলের মধ্যে ১১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ এর মধ্যে ব্রাজিল জিতেছে ৪৬টি ম্যাচ৷ আর্জেন্টিনা জিতেছে ৩৯টিতে৷ ড্র হয়েছে ২৫টি ম্যাচ৷

নিয়মিত প্রতিযোগিতা : আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট খুলিও আর্হেন্তিনো রোকার উদ্যোগে দুই দেশের মধ্যে একটি নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ এর নাম দেয়া হয়েছিল কোপা রোকা৷ ১৯১৪ সালে প্রথম ম্যাচটি আয়োজিত হয়েছিল৷ শেষ ম্যাচটি হয় ১৯৭৬ সালে৷

আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় : ১৯৪০ সালে বুয়েনস আইরেসে কোপা রোকার এক ম্যাচে ৬-১ গোলে জিতেছিল লা আলবিসেলেস্তেরা৷ আর ১৯৩৯ সালে রিও-র মাঠে গিয়ে সেলেসাওদের ৫-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা৷

ব্রাজিলের সবচেয়ে বড় জয় : ঘরের মাঠে ১৯৪৫ সালে ৬-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল সেলেসাওরা৷ আর আলবিসেলেস্তেদের মাঠে গিয়ে সেলেসাওরা সবচেয়ে বড় জয়টি পেয়েছিল ১৯৬০ সালে (৪-১)৷

ব্রাজিলের গুরুত্বপূর্ণ দুটি জয় : ২০০৪ সালের কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টিতে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল ব্রাজিল৷ এরপর ২০০৭ সালে একই টুর্নামেন্টের ফাইনালে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা৷

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা