খেলা

নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে বিশ্বের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: পবিত্র রমজান মাসে ইসরাইলি দখলদার বাহিনীর নির্মমতার শিকার ফিলিস্তিনের জনগণ। সোমবার ভোরে পবিত্র আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালানোর পর সন্ধ্যায় গাজার বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সেখানে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন। এদের মধ্যে অন্তত ১৭ শিশু ও আটজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯০ ফিলিস্তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্বর এই হামলার প্রতিবাদ জানিয়েছেন বিশ্বের ক্রিকেটাররা, সহমর্মিতা জানিয়েছেন ফিলিস্তিনের মানুষদের প্রতি।

বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি পেসার রুবেল হোসেন থেকে শুরু করে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ক্রিকেটাররা প্রার্থনা করছেন ফিলিস্তিনের জন্য।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে রুবেল লিখেছেন, ‘ফিলিস্তিনকে বাঁচান, মুসলিমদের বাঁচান। আমরা ফিলিস্তিনের পাশে আছি। ফিলিস্তিনিরা, তোমরা আমাদের দোয়ায় আছো।’

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ অন্তত সাত ক্রিকেটার আওয়াজ তুলেছেন ফিলিস্তিনের পক্ষে।

টুইটারে বাবর লিখেছেন, ‘ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া। মানবতার জন্য দাঁড়াতে শুধু মানুষ হওয়াই যথেষ্ঠ।’এছাড়া শান মাসুদ, আজহার আলি, শাদাব খানরাও জানিয়েছেন নিজেদের প্রার্থনা।

আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান তার টুইটে জানিয়েছেন, শিশুহত্যার চেয়ে জঘন্য আর কিছুই হতে পারে না। দক্ষিণ আফ্রিকার সাবেক বিশ্বসেরা ব্যাটসম্যান হাশিম আমলা নিজের ইন্সটাগ্রামে এক দীর্ঘবার্তায় নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে ফিলিস্তিনের মানুষের মুক্তির দাবি তুলেছেন।

শুধু আমলা একা নন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে তাবরাইজ শামসি, জর্জ লিন্ডে এবং কাগিসো রাবাদাও নিজেদের সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রতি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি এবং ভারতের ইরফান পাঠানও আওয়াজ তুলেছেন ইসরায়েলের এ হামলার বিরুদ্ধে।

ফিলিস্তিনে মিলিটারি হামলার প্রতিবাদে ক্রিকেটারদের সরব হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৪ সালেও গাজায় এমন বর্বরোচিত হামলা করেছিল ইসরায়েলি মিলিটারি। এর প্রতিবাদে আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ‘ফিলিস্তিনকে মুক্তি দাও’ ও ‘গাজা বাঁচাও’ লেখা রিস্টব্যান্ড পরে খেলতে নেমেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা