খেলা

আল আকসার ছবি দিয়ে ওজিলের ‘ঈদ মোবারক’

স্পোর্টস ডেস্ক: দখলদার, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। এরই মধ্যে সেখানে নিহত হয়েছেন ৬৬ জনেরও বেশি ফিলিস্তিনি। মসজিদুল আকসার নিয়ন্ত্রণ নিয়ে বেধে যাওয়া এই সংঘর্ষে ইসরায়েলি বাহিনী চরম বর্বরতার পরিচয় দিয়েছে।

ইসরায়েলিদের এই হামলাকে নিন্দা জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে থাকার ঘোষণা দিয়ে সারা বিশ্বের শান্তিকামী মানুষ সহমর্মিতা জানাচ্ছে তাদের।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই ঈদের সালাত আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। ফিলিস্তিনও এর ব্যতিক্রম নয়।

তারাও ইসরায়েলিদের সব চোখ রাঙানিকে উপেক্ষা করে দলে দলে হাজির হয়েছেন মসজিদুল আকসায়। প্রায় লক্ষাধিক মুসলিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ-উল ফিতরের সালাত।

সাবেক জার্মান ফুটবলার, জাতিতে তুর্কি- মেসুত ওজিল মসজিদুল আকসার রক অব ডোম তথা কুব্বাতুস সাখারার সোনালী গম্বুজের পাশে নিজের ছবি দিয়ে পোস্ট করেছেন টুইটারে। সেখানে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সারা বিশ্বের মুসলিমদের।

একই সঙ্গে নির্যাতিত মুসলিমদেরও। যাদের জীবনে ঈদের পরিবর্তে নেমে এসেছে নির্যাতন আর হামলার ভিবিষিকা।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ওজিল লিখেন, ‘সারা বিশ্বের সকল মুসলিমদেরকে ঈদ মোবারক। এই বরকতময় মাসে আমাদের সকল রোজা এবং দোয়া কবুল করা হোক। যারা আজ শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারছে না তাদের জন্যও আজ রয়েছে আমার দোয়া এবং শুভকামনা।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা