খেলা

প্রকাশ্যে এলো বুমরার বিয়ের ভিডিও

স্পোর্টস ডেস্ক: বিয়ে আগেই হয়ে গিয়েছিল। এখন বিবাহ পরবর্তী ছুটি কাটাতে ব্যস্ত ভারতীয় পেসার যশপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন। আর এবার তাঁদের বিয়ের ভিডিও প্রকাশ্যে এল। এই ভিডিওতে স্ত্রী সঞ্জনাকে ‘আমার পৃথিবী’ বলে তুলে ধরেছেন এই বোলার। স্বভাবতই এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

জানা যায়, গত ১৫ মার্চ সকালে ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশনের সঙ্গে একেবারে পাঞ্জাবি নিয়মে সাত পাকে বাঁধা পড়েছিলেন বুমরা। সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত গোয়ার এক হোটেলে বিয়ের সব বন্দোবস্ত করা হয়েছিল। ছিমছাম অনুষ্ঠানে শুধু দুই পক্ষের পরিবারের লোকজন ও পাত্র-পাত্রীর খুব কাছের কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।

বুমরা-সঞ্জনা ও তাদের পরিবারের সদস্যরা এই বিবাহপর্ব নিয়ে শুরু থেকে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন। ফলে ভারতীয় দলের তারকার বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল চরমে।

দুজন নতুন ইনিংস সবে শুরু করেছেন। তাই এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন যশপ্রীত ও সঞ্জনা। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজেও তাকে বিশ্রাম দেয়া হয়েছে। রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই নব দম্পতিকে মালদ্বীপে মধুচন্দ্রিমায় পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছে। তবে এখন তারা কোথায় যাবেন সেটাই দেখার।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

মুন্সীগঞ্জে অভিযানে গ্রেপ্তার ৩, মোটরসাইকেল ও মাদক উদ্ধার  

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গ...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

ছাত্রশিবির থেকে সাদিক কায়েমের বিদায় 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যা...

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ক্রিস্টোফার নোলানের বহুল প...

ভয়াবহ বন্যা: ৭ জেলা বিপর্যস্ত, প্রাণহানি ৫৪ 

টানা বর্ষণ, পাহাড়ি ঢল এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে দেশের কয়েকটি জেলায় ভয়...

৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, চট্টগ্রামে উন্নতির পূর্বাভাস 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা