খেলা

রোনালদোর হ্যাটট্রিকে জুভেন্টাসের জয়

ক্রীড়া ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে যাওয়ার পর ২০২০ সালের জানুয়ারিতে কালিয়ারির বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার রাতে এক বছর দুই মাস পর ইতালিয়ান সিরি’আ লিগে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রোনালদো।

এবারও প্রতিপক্ষ সেই কালিয়ারি। প্রথমার্ধে করা তার হ্যাটট্রিকে ভর করে ৩-১ গোলে ব্যবধানে জয় পেয়েছে জুভেন্টাস।

কালিয়ারির মাঠে রোনালদো ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন।

১০ মিনিটের মাথায় হেডে গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ২৫ মিনিটের মাথায় ডান পায়ের শটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন। আর ৩২ মিনিটের সময় তার বাম পায়ে করা গোলে হ্যাটট্রিক পূর্ণ হয়। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইতালির চ্যাম্পিয়নরা।

এটা ছিল রোনালদোর ক্যারিয়ারের ৫৭তম হ্যাটট্রিক। ইতালিতে তৃতীয়। জুভেন্টাসের হয়ে সিরি’আ লিগের বাইরে চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আর একটি হ্যাটট্রিক করেছিলেন পর্তুগীজ তারকা।

বিরতির পর জুভেন্টাস আর কোনো গোলের দেখা পায়নি। তবে কালিয়ারি একটি গোল শোধ দেয়। ৬১ মিনিটের মাথায় গোলটি করেন জিওভানি সিমিওনি। তবে সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা