খেলা

২০২২ ও ২০২৩ বিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসের দীর্ঘমেয়াদী প্রকোপ পড়ল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। প্রায় দুই বছর মাঠে গড়াবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের সর্বশেষ আসর শেষ হয়েছিল ২০২০ সালের জানুয়ারিতে। আবার ২০২২ সালে বসবে এই টুর্নামেন্টটি।

২০১৯ সালের ডিসেম্বর শুরু হয়েছিল বিপিএলের সর্বশেষ আসরটি। শেষ হয়েছিল ২০২০ এর জানুয়ারিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেটি ছিল একটি বিশেষ আসর। ওই টুর্নামেন্টটি শেষ হতে না হতেই চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রকোপ শুরু হয়ে যায়। যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে বাংলাদেশের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টেও।

২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে সবধরনের ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। প্রায় মাস ছয়েক সেভাবেই ছিল। তারপরে খেলোয়াড়রা ধীরেধীরে অনুশীলনে ফিরতে শুরু করেন এবং প্রস্তুতি ম্যাচের পরে নিজেদের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে ক্রিকেটে ফিরেছিলেন টাইগাররা।

গত বছরে বাংলাদেশে আর কোনো ঘরোয়া টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচও। ফলে স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো ২০২১ সালে আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। যদিও সবগুলো সিরিজই এখন আর খেলা সম্ভব হবে না। বিশেষ করে টেস্ট সিরিজ।

তাই ২০২১ সালে বেশ ব্যস্ত সূচিতে দিন পার করবেন টাইগাররা। শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশগুলোও স্থগিত সিরিজ আয়োজন করে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় আছে।

তাই ২০২১ সালে হবে না বিপিএল। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশের টুর্নামেন্টটির অষ্টম আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রমতে বিপিএলের আসরটি শুরু হবে ২০২২ সালের ১৪ জানুয়ারি, চলবে ৩৬ দিন।

বিপিএলের নবম আসরের সময়ও ঠিক করে ফেলেছে বিসিবি। ২০২৩ সালের ৩ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্টটি, চলবে ৪৬ দিন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা