খেলা

দক্ষিণ এশিয়ার তরুণ নেতাদের তালিকায় মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ইয়াং গ্লোবাল লিডারসের দক্ষিণ এশিয়ার সেরা দশ তরুণ নেতার তালিকায় স্থান পেলেন দেশের জনপ্রিয় ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি এ সংস্থাটি অঞ্চলভিত্তিক এ তালিকা প্রকাশ করেছে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের মোট ১১২ জন তরুণ নেতা তালিকায় আছেন, এর মধ্যে দক্ষিণ এশিয়ায় সপ্তম স্থানে আছে মাশরাফির নাম।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অংশ ইয়াং গ্লোবাল লিডারস কমিউনিটি। প্রতিবছর তারা বৈশ্বিকভাবে তরুণ নেতাদের একটি তালিকা প্রকাশ করে থাকে। ২০২১ সালের তালিকাটি প্রকাশিত হয়েছে সম্প্রতি।

তালিকায় উল্লিখিত মাশরাফির সংক্ষিপ্ত পরিচয়ে ক্রিকেটের পাশাপাশি তার সমাজসেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, ক্রিকেটের সঙ্গে সঙ্গে মানুষের জন্যও কাজ করছেন মাশরাফি। নড়াইলের অগণিত মানুষকে দারিদ্র্যতার ফাঁদ থেকে মুক্ত করেছে তার প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা