খেলা

ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ যাচ্ছে নেপাল

ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নেপালে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে শনিবার (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে জেমি ডের দলের অনুশীলন ক্যাম্প।

আগামী ১৮ মার্চ কাঠমাণ্ডুর ফ্লাইট ধরবেন সাদ-বিপুলরা। এর আগে আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই অনুশীলন করবে লাল-সবুজের জার্সিধারীরা। তবে জামাল ভূঁইয়াকে কলকাতা মোহামেডান ছাড়ছে ১৮ মার্চেই। সে ক্ষেত্রে জাতীয় দলের অধিনায়ক ঢাকা হয়ে নেপাল যাবেন নাকি কলকাতা থেকেই, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

জামালকে পেতে আগেই কলকাতার ক্লাবটিকে চিঠি দিয়ে রেখেছিল বাফুফে। গত পরশু কলকাতা মোহামেডান থেকে নিশ্চিত করা হয়েছে যে, নেপালে প্রথম ম্যাচের চার দিন আগে তারা জামালকে ছাড়ছে।

কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে নেপালে তিন দলের লিগ পর্বে খেলা হবে ২৩, ২৫ ও ২৭ মার্চ। কার খেলা কবে, তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। লিগের শীর্ষ দুই দল ২৯ মার্চ মুখোমুখি হবে ফাইনালে।

কাতারে বিশ্বকাপ বাছাই পর্বে দলের সঙ্গে থাকা গোলরক্ষক কোচ লেস ক্লিভলি এবং ফিটনেস কোচ ইভান রাজলগ দলের সঙ্গে যোগ দিচ্ছেন নেপাল সফরে। অস্ট্রেলিয়ায় থাকা রাজলগ অবশ্য ঢাকার ক্যাম্পেই যোগ দেবেন, গোলরক্ষক কোচ ক্লিভলির যুক্তরাজ্য থেকে সরাসরি নেপাল যাওয়ার সম্ভাবনা বেশি।

এবার ভিসা নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটেই নেপাল যাচ্ছে জাতীয় দল। নেপালে পৌঁছে করোনা পরীক্ষায় নেগেটিভ ফুটবলাররা সরাসরিই মাঠে নেমে পড়তে পারবেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা