খেলা

যত অর্জনই করেন সমালোচনা আপনাকে সইতেই হবে

ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো শ্রীলঙ্কাতে বসতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। দেশটির প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজের নাম সরিয়ে নিয়েছেন লঙ্কান জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। কারণ হিসেবে জানিয়েছেন যথাযথ প্রস্তুতির অভাব।

কিন্তু মালিঙ্গার এ সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি নিন্দুক-সমালোচকরা। এলপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর থেকেই একের পর এক তীর্যক কথা শুনতে হচ্ছে মালিঙ্গাকে। তবে এসবকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন ঝাঁকড়া চুলের ৩৭ বছর বয়সী এ ডানহাতি পেসার।

শুধু লঙ্কান প্রিমিয়ার লিগ নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবশেষ আসরেও খেলেননি মালিঙ্গা। তখন খুব একটা কথা না উঠলেও, এবার নিজ দেশের লিগে অংশ না নেয়ার কারণেই মূলত ভক্ত-সমর্থকদের রোষানলে পড়তে হচ্ছে মালিঙ্গাকে।

এসব মন্তব্যের বিপরীতে নিজের অবস্থান যুক্তির মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন মালিঙ্গা। যথাযথ প্রস্তুতি কেন প্রয়োজন তা জানিয়ে তিনি বলেছেন, ‘অনেকেই হয়তো ভাবছে এতদিন ধরে যে ক্রিকেট খেলছে তার জন্য প্রস্তুতির অভাব কোন সমস্যাই নয়। কিন্তু আসল বিষয় হলো, ম্যাচ প্রস্তুতি বাড়িতে জিম করে নেয়া যায় না।’

তিনি আরও যোগ করেন, ‘ম্যাচে একটা ইয়র্কার নিখুঁতভাবে করার আগে সেটি অন্তত হাজারবার অনুশীলন করে নেই আমি। নিখুঁত ডেলিভারি দুর্ঘটনাবশত হয়ে যায় না। আমি যদি এলপিএলে ইয়র্কার দিতে ব্যর্থ হই, তাহলে মানুষ বলবে সে আইপিএলে ইয়র্কার দিতে পারে কিন্তু এলপিএলের বেলায় পারে না।’

তবে সমালোচকদের ওপর যে বিশেষ কোনও ক্ষোভ বা অসন্তুষ্টি নেই, সেটিও পরিষ্কার করে জানিয়েছেন মালিঙ্গা। তার মতে, যত যাই অর্জন করা হোক না, সমালোচনা সবসময়ই হবে। তাই তিনি নিজে যা অর্জন করেছেন তা নিয়েই সন্তুষ্ট আছেন।

মালিঙ্গার ভাষ্য, ‘আপনি কী অর্জন করেছেন, কত বেশি অর্জন করেছেন তা বড় নয়। সমালোচনা আপনাকে সইতেই হবে। পুরো বিশ্ব ক্রিকেট জানে আমি শ্রীলঙ্কার হয়ে কী করতে পেরেছি। আমাকে যারা ভালোবাসে তারাও জানে এটি। আমার জন্য এটাই যথেষ্ঠ।’

উল্লেখ্য, আগামীকাল (২৬ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এলপিএলে গল গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার কথা ছিল মালিঙ্গার। তিনি সরে যাওয়ার পর গলের অধিনায়ক হিসেবে ভাবা হয়েছিল পাকিস্তানের সরফরাজ আহমেদের কথা।

কিন্তু নিউজিল্যান্ড সফরের দলে সুযোগ পাওয়ায় সরফরাজও নিজের নাম সরিয়ে নিয়েছেন। এখন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি গোলের অধিনায়কত্ব করবেন।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা