খেলা

বাবার শেষ ইচ্ছা পূরণে ভারতীয় ক্রিকেটারের অনন্য ত্যাগ

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর চলাকালে ভারতে হাসপাতালে ভর্তি ছিলেন রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পেসার মোহাম্মদ সিরাজের বাবা মোহাম্মদ গাউস। হাসপাতালের বিছানায় শুয়েই ছেলে অনন্য সব কীর্তি দেখেছেন অটোচালক বাবা।

বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে জাতীয় দলে খেলবে। দেশের জন্য সেরাটা উজাড় করে দেবে। বাবার সেই স্বপ্নও পূরণ করেছিলেন সিরাজ। ভারতের জার্সি গায়ে ২০১৭ সালে তিনটি টি–টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেন তিনি।

তবে ম্যান ইন ব্লুর জার্সিতে ছেলেকে বেশি দিন খেলে যেতে দেখার সৌভাগ্য হয়নি সিরাজের বাবার। শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদে তিনি মারা যান। ভারত দলের সঙ্গী হয়ে মোহাম্মদ সিরাজ এখন অস্ট্রেলিয়া সফরে রয়েছেন।

অস্ট্রেলিয়ায় বসে বাবার মৃত্যু সংবাদ পান সিরাজ। তাকে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কিন্তু সিরাজ অস্ট্রেলিয়াতে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নেন। এমন মুহূর্তে দেশে ফিরলে কোয়ারেন্টিন ইস্যুতে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাবেন তিনি। তাই অস্ট্রেলিয়া থেকেই বাবার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এমন সিদ্ধান্তের কারণ হিসাবে সিরাজ জানিয়েছেন, ক্রিকেটপাগল বাবার ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়েছেন তিনি। যে বাবা অটোরিকাশ চালিয়ে ছেলেকে ক্রিকেটার বানিয়েছেন। সেই বাবার শেষ ইচ্ছা পূরণেই অস্ট্রেলিয়া রয়েছে গেছেন তিনি। সিরাজের এই ত্যাগকে শ্রদ্ধা জানাচ্ছেন সতীর্থরা।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী টুইট করে লিখেছেন– ‘মোহাম্মদ সিরাজ অসাধারণ এক চরিত্র। এমন বিয়োগ ব্যথাকে সামলে নেয়ার যথেষ্ট ধৈর্যশক্তি রয়েছে তার। এই সফরে তার সফলতা কামনা করছি’।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা