জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন
খেলা

জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক :

নিজেদের ইতিহাসে সেরা সময় কাটাচ্ছে বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে ট্রেবল জয়ের পর উয়েফা সুপার কাপ ও এবার শক্তিশালী দলটি জার্মান সুপার কাপ ঘরে তুললো। চিরপ্রতিদ্বন্দ্বী বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে এ জয় তুলে নেয় হ্যান্স ফ্লিকের শিষ্যরা।
অবশ্য ম্যাচটিতে দারুণ রোমাঞ্চ ছড়ায়। জোড়া গোলে পিছিয়ে পড়া ডর্টমুন্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে। তবে শেষদিকে জসুয়া কিমিচ ব্যবধান গড়ে দিলে জার্মান সুপার কাপ জয়ের উল্লাসে মাতে বায়ার্ন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘরের মাঠে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথমে তোলিসোর গোলে বায়ার্ন এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। বিরতির আগে ও পরে ডর্টমুন্ডের গোল দুটি করেন ইউলিয়ান ব্রান্ডট ও আর্লিং হলান্ড।

অবশেষে ৮২তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে জয়সূচক গোলটি করেন কিমিচ। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে রবার্ট লেভান্ডভস্কিকে বাড়িয়ে এগিয়ে যান তিনি। ফিরতি পাস ধরে শট নিতে গিয়ে পড়ে যান কিমিচ, ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পড়ে থাকা অবস্থাতেই পেছন থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা