সংগৃহীত ছবি
জাতীয়

দ্বিতীয় বিয়ে করায় সতীনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামীসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আরও পড়ুন:জলবায়ু অবকাঠামোর জন্য চ্যালেঞ্জ

সোমবার (১২ ফেব্রুয়ারি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাহবুব-উজ-জামান দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান

রোববার (১১ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত কাচের টুকরো ও ছদ্মবেশ ধারণের ব্যবহৃত বোরখা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, নিহতের স্বামী সঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও মালা সাহা (২৫)।

পুলিশ বলেন, স্বামীকে ধর্মান্তরিত করে বিয়ে করার ক্ষোভ থেকে কাচের টুকরো দিয়ে সতীনকে কুপিয়ে হত্যা করেন মালা সাহা।

আরও পড়ুন: আনসারদের স্মার্ট করতে কাজ চলছে

মো. মাহবুব-উজ-জামান বলেন, নিহত রোজিনা দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন সঞ্জিত সাহা ওরফে মো. আকাশ নামের এক যুবককে। সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে রোজিনাকে বিয়ে করে কামরাঙ্গীচর এলাকায় বসবাস শুরু করেন তারা। তবে সঞ্জিত সাহার পূর্বের বিয়ে ও প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকার তথ্য নিহত রোজিনার কাছে গোপন করেন। বিয়ের দেড় বছরের মাথায় বিষয়টি আকাশের দ্বিতীয় স্ত্রী রোজিনা জেনে যাওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। এই নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো। সঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান ছিলো। তবে তিনি তাদের ভরণ পোষণ দিতেন না। এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় গত ৯ ফেব্রুয়ারি দুপুরে মালা সাহা কাচের টুকরো দিয়ে রোজিনাকে গলাকেটে হত্যা করেন।

আরও পড়ুন:শত্রুতা চায় না বাংলাদেশ

লালবাগ বিভাগের ডিসি আরও বলেন, এই ঘটনায় নিহতের বাবা আব্দুর রহিম বাদী হয়ে মামলা করলে তদন্তে নেমে ২৪ ঘণ্টারও কম সময়ে হত্যায় জড়িত নিহত রোজিনার স্বামী ও প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

ডিসি মাহবুব জানান, গোলাপি রংয়ের বোরখা ও কালো রংয়ের হিজাব পরে ছদ্মবেশে রোজিনাকে হত্যা করে মালা সাহা। এ ঘটনার পর মালা সাহা কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকায় গিয়ে আত্মগোপন করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা