সংগৃহীত ছবি
জাতীয়

সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবকাশ যাপনের উদ্দেশ্যে মেঘের রাজ্য সাজেক পৌঁছেছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে হেলিকপ্টার যোগে সাজেক পৌঁছান তিনি।

আরও পড়ুন : এবারের নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম

বাঘাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, তিন দিনের সফরে রাষ্ট্রপতি সাজেক পৌঁছেছেন। এই নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতির সফরকালীন সময়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলো দ্বারা পরিবেশিত নানান সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। এছাড়াও তিনি সফরকালীন সময়ে সাজেকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন।

জানা গেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাজেকের কংলাক পাহাড় সড়কে অবস্থিত খাস্রাং হেলি রিসোর্টে অবস্থান করবেন এবং আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাজেক ত্যাগ করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে অবস্থান করছেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সাজেকের ১১৬টি রিসোর্টের মধ্যে প্রায় ৮০টি রিসোর্ট বিভিন্ন কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি ৩৬টি রিসোর্টে পর্যটকরা অবস্থান করতে পারবেন বলে জানা গেছে।

আরও পড়ুন : জামিন পেলেন ইমরান খান

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, মহামান্য রাষ্ট্রপতি দুপুরে এসে পৌঁছেছেন। তিনি বর্তমানে খাস্রাং হিল রিসোর্টে অবস্থান করছেন। রাষ্ট্রপতির নিরাপত্তার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ যেমন পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের জন্য প্রায় ৮০ থেকে ৮৫টি রিসোর্ট বরাদ্দ করা হয়েছে। সাধারণ পর্যটকদেরও ভালো উপস্থিতি রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা