ছবি: সংগৃহীত
জাতীয়

মিয়ানমার ইস্যুতে ধৈর্য ধরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মিয়ানমার ইস্যুতে দেশের সশস্ত্র বাহিনী ও বিজিবিকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনাটি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ

সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় সংসদ প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে সাংসদদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।

মজিবুল হক চুন্নু তার সম্পূরক প্রশ্নে বলেন, প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদী সরকারি বাহিনীর সাথে বিদ্রোহী বাহিনীর মধ্যে অনেকটা যুদ্ধের মতো চলছে। ফলে সেখান থেকে সাধারণ মানুষ অনুপ্রবেশের চেষ্টা করছে। গোলাগুলি হচ্ছে এবং সেগুলো এসে বাংলাদেশে পড়ছে।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের তফসিল কাল

পত্রিকার খবর অনুযায়ী, বাংলাদেশ সীমান্তেও কিছু গোলা পাওয়া গেছে। সেখানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান বোধ হয় বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় আমাদের বর্ডার ও স্থানীয় মানুষগুলোর নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

জবাবে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে সরকার ওয়াকিবহাল আছে। আজ ৭৮ জন মিয়ানমারের বর্ডার পুলিশ বাংলাদেশে চলে এসেছে। তাদের মধ্যে কিছু আহতও আছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আপাতত তাদেরকে একটা স্কুলে রাখা হয়েছে।

আরও পড়ুন: পালিয়ে আসা সেনাদের ফিরিয়ে নেবে মিয়ানমার

তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের সাথে একটা আলোচনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সে আলোচনা করার জন্য ও তাদেরকে ফেরত পাঠানো বা ফেরত যদি পাঠানো না যায়, তাহলে অন্যান্য ব্যবস্থা কী করা যায় সেটাও হবে।

গতকালকে যেটা হয়েছিল, মর্টারশেলে আমাদের একজন মারা গেছে। ওদেরও একজন মারা গেছে। এ পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী আমাদের সশস্ত্রবাহিনী বা বিজিবি যারা রয়েছে, তাদের ধৈর্য ধারণ করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া বর্ডারের স্কুলগুলো বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা