সংগৃহীত ছবি
জাতীয়

উচ্ছেদ অভিযানে ৫ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজাহানপুর খেলার মাঠে উচ্ছেদ অভিযান চালানোর সময় মেহেদী হাসান (২৪) নাম এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা ও পরিদর্শক অপারেশন মাইদুল ইসলামসহ পাঁচ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: চ্যালেঞ্জ দিয়ে দাবায় রাখতে পারবে না

রোববার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ পুলিশ সদস্য মেহেদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। বাকিদের পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ মেহেদী হাসান জানান, দুপুরের দিকে শাহজাহানপুর খেলার মাঠ থেকে বস্তি উচ্ছেদ করার সময় হঠাৎ বস্তিবাসী সিটি কর্পোরেশন ও পুলিশের ওপর হামলা চালায়। বস্তিবাসীর হামলা ঠেকাতে আমরাও গুলি চালাই। এসময় একটি গুলি এসে আমার বাম পায়ে লাগে এবং পরে আমাকে ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসক আমাকে ১০২ ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।

আরও পড়ুন: ২/১ দিনের মধ্যে গ্যাসের সংকট কমবে

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাজাহানপুর খেলার মাঠ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে মেহেদী হাসান নামে পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। বর্তমানে ১০২ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন আছেন ওই পুলিশ সদস্য।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চালানোর সময় বস্তিবাসী পুলিশ ও সিটি কর্পোরেশনের লোকদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এসময় আমি ও আমার থানার পরিদর্শক (অপারেশন) মাইদুল ইসলামসহ ইটের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হই। মাইদুল ইসলামের মাথা ফেটে যায়। আমিসহ পুলিশের অন্য সদস্যরা বর্তমানে রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ ছাড়া এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা