সংগৃহীত
জাতীয়

১৩ জেলায় ব্যালট পেপার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ম ধাপে ১৩ জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী আজ সোমবার (২৪ ডিসম্বর) থেকে সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে যুবকের মৃত্যু

রোববার (২৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ এনাম উদ্দীন স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি সব জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার কাভার্ডভ্যানে পরিবহনের জন্য অনুরোধ করেছে।

যে ১৩ জেলায় প্রথম ধাপে যাচ্ছে ব্যালট পেপার-পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠী, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা।

আরও পড়ুন: রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইসি চিঠিতে বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ২৫ ডিসেম্বর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ করা হবে। কোনো নির্বাচনী এলাকায় মামলা সংক্রান্ত অন্য জটিলতা থাকলে সংশ্লিষ্ট জেলার ব্যালট পেপার বিতরণের তারিখ পরিবর্তন করা হতে পারে।

ইসি আরও জানায়, ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড গ্রহণ করার জন্য পরিপত্র-১৪ অনুসরণ করে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার বা অন্য কর্মকর্তাকে (সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার) ২ প্রস্থ লিখিত ক্ষমতাপত্র নিয়ে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রেসে প্রেরণ করার জন্য সব রিটার্নিং অফিসারকে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার কাভার্ডভ্যানে পরিবহন করার জন্যও অনুরোধ করা যাচ্ছে।

আরও পড়ুন: অনিয়ম হলে তাৎক্ষণিক ভোট বন্ধ

চিঠিতে আরও জানানো হয়েছে, ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গ্রহণের জন্য রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের ক্রয় ও মুদ্রণ শাখা থেকে ২৫ ডিসেম্বর সকাল ৯টা থেকে চালান সংগ্রহ করে নির্বাচন ভবনের গোডাউন হতে স্ট্যাম্প প্যাড সংগ্রহ করবেন। উক্ত কর্মকর্তা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সঙ্গে আনবেন ও নিজে উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম,প্রতীক ও ভোটার সংখ্যার সঠিকতা যাচাইপূর্বক ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার বুঝে নেবেন।

এছাড়াও ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার গ্রহণ করতে আসা সংশ্লিষ্ট কর্মকর্তাকে অফিসিয়াল পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা