সংগৃহীত
জাতীয়

রাজধানীতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরের রনি মার্কেটে জুতার দোকানের সিলিংয়ের উপর থেকে জুতা নামাতে গিয়ে রাকিব হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়।

আরও পড়ুন: নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা

রোববার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

জুতার দোকানের মালিক জিয়াউল হক জানান, রাকিব আমার দোকানের কর্মচারী। আমার দোকানের সিলিংয়ের উপরে জুতা রাখার তাক রয়েছে, সেখানে সিঁড়ি দিয়ে উঠতে হয়। একজন কাস্টমার জুতা দেখতে এলে রাকিব উপরে উঠে। পরে নিচে তাকিয়ে জুতার সময় দেখতে গেলে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সহিংসতামুক্ত নির্বাচন চায় আ’লীগ

রাকিব হাজারীবাগ এলাকায় থাকতেন এবং তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝড়া থানা এলাকায়।রাকিব ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা