সংগৃহীত
জাতীয়

সহিংসতামুক্ত নির্বাচন চায় আ’লীগ

নিজস্ব প্রতিবেদক: আ’লীগ সহিংসতামুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে মন্তব্য করে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: বাসকপ’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

রোববার (২৪ ডিসেম্বর) আ,লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব মন্তব্য করেন।

ওবায়দুল কাদের জানান, সহিংসতামুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় আ’লীগ। নির্বাচন বিরোধী কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধ প্রমাণিত হলে যেই হোন তাকে শাস্তির আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, দলীয় কিংবা স্বতন্ত্র কারও প্রতিই পক্ষপাত করবে না আ,লীগ। নির্বাচনবিরোধী কোনো সহিংসতা করলে কমিশন যে ব্যবস্থা নেবে তা সমর্থন করবে আ,লীগ। আইন-ভঙ্গ করলেই আইনের আওতায় পড়তে হবে।

আরও পড়ুন: রাজধানীতে সিএনজিতে আগুন

এ সম্পাদক জানান, নির্বাচনকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোনো সহিংসতা চাই না। নেত্রী বারবার বলছেন। আ,লীগের প্রার্থী কিংবা প্রার্থীর কোনো সহযোগী যদি সহিংসতায় জড়ায়, নির্বাচন কমিশনের (ইসি) আইনগত ব্যবস্থায় আমরা সমর্থন জানাই। যৌক্তিক কারণে কারও প্রার্থিতা গেলে আমাদের কিছু বলার নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলেছে ট্যাক্স দেবে না। ট্যাক্স না দিলে জেলে যেতে হবে, ইউটিলিটি বিল না দিলে শাস্তি পেতে হবে। বিদ্যুৎ বিল না দিলে লাইন কেটে যাবে, পানির বিল না দিলে পানির লাইন কেটে যাবে, এমনকি খাজনা-ট্যাক্স না দিলে শাস্তি পেতে হবে।

তারেক রহমানের উদ্দেশে তিনি জানান, বিদেশে বসে রিমোট কন্ট্রোলে উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন, সাহস থাকলে দেশে আসুক। খোমেনি স্টাইলে বাংলাদেশে বিপ্লব হবে না। হয় রাজপথে, না হয় জেলে যেতে হবে, বিদেশে বসে আন্দোলন চলবে না।

আরও পড়ুন: হেভিওয়েট-লাইটওয়েট বলে কেউ নেই

কাদের জানায়, যারা নির্বাচন বর্জন করছে, দেশের জনগণই তাদের বর্জন করতে শুরু করেছে। যারা সন্ত্রাস করছে, রাজনৈতিক অস্তিত্বে আরও অনিশ্চয়তা বাড়বে। নেতিবাচক রাজনীতির জন্য তারা সন্ত্রাসের পথ তারা বেছে নিয়েছে। এই সন্ত্রাসের রাজনীতি আর গণতন্ত্র বিপরীতমুখী। যারা সন্ত্রাস করে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

সবশেষে তিনি বলেন, ‌দেশে ষড়যন্ত্র হচ্ছে। তবে এদেশে আর ওয়ান ইলেভেন হবে না। পিটার হাস ভারত গেছেন। ভারতের অবস্থান এক জায়গায়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা