ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনে ৩০ দলের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিবন্ধিত মোট ৩০ টি রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

আরও পড়ুন: শুরু হলো বিজয়ের মাস

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে। এ দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০ সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

ইসির জনসংযোগ পরিচালক জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারির এ ভোটে দলীয় ও স্বতন্ত্র হিসেবে ২৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ৩০ টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে এ মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-কক্সবাজার ট্রেন শুরু আজ

এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৩০ টি দল অংশ নিলেও বিএনপিসহ আরও ১৪ টি দল এখনো ভোটের বাইরে রয়েছে।

ঘোষিত তফসিল অনুসারে, ৩০ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই হবে ১-৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা