সংগৃহীত
জাতীয়

বিএনপির অষ্টম দফার অবরোধ চলছে

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে অষ্টম দফায় কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি ও সমমনা দলগুলো।

আরও পড়ুন : আ’লীগ আবারও সরকার গঠন করবে

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অষ্টম দফার এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘণ্টার অবরোধ কর্মসূচি। আর বৃহস্পতিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত, ‘ডন টু ডাস্ক’ হরতাল পালন করবে বিএনপি।

আরও পড়ুন : নৌকায় ভোট দিতে মানুষ প্রস্তুত

মঙ্গলবার সন্ধ্যায় ৮ম দফা অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে মশাল বিক্ষোভ করেছে। এছাড়া কালীগঞ্জসহ বিভিন্ন জায়গায় মিছিলের খবর পাওয়া গেছে।

এদিকে সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেফতারের চিত্র তুলে ধরে অষ্টম দফা অবরোধের আগে সংবাদ সম্মেলনে রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট গ্রেফতার ৩৩৫ জনের বেশি নেতাকর্মী, মোট মামলা ৯টি, মোট আসামি ১১৩৫ জনের অধিক নেতাকর্মী এবং আহত ২০ জনের অধিক নেতাকর্মী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা