সংগৃহীত
জাতীয়

বিএনপির বর্তমান দলটি অনেকের পছন্দ না

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন বিএনপিতে তারেক রহমানকে নেতা হিসেবে মানতে পারেন না, এমন অনেকে নির্বাচনে আসবেন।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনে এলে পুনরায় তফসিল

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমার কাছে তথ্য রয়েছে, তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না, নির্বাচনে আসার জন্য ইতোমধ্যে তাদের অনেক নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন। বিএনপির বর্তমান নেতৃত্ব দলটির অনেকের পছন্দ নয়। যে কারণে তারা নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে জেনেছি।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে উৎসব বিরাজ করছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়েই ভোট হবে। কে নির্বাচনে এলো না, বা কে কী বললেন, তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই। নিজেদের প্রার্থীকে বিজয়ী করার চিন্তা করছেন।

আরও পড়ুন: বিএনপির লজ্জা হারিয়ে গেছে

নির্বাচন ঘিরে কোনো নাশকতার শঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো খবর পাইনি। নাশকতা কেবল বাংলাদেশের মানুষ না, বিশ্বের কোনো সভ্য দেশের মানুষ পছন্দ করে না। এগুলো করলে জনসমর্থনের চেয়ে তাদের (বিএনপি) ভাগ্যে ধিক্কার জুটবে । আমরা দেখলাম তো, ট্রেনের লাইন কাটার জন্য তারা গিয়েছিল, তাদের জনগণ ধরিয়ে দিয়েছে। বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে, জনগণ ধরে পুলিশে দিয়েছে। এতেই প্রমাণ হয় দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা