সংগৃহীত
জাতীয়

দেশে ফিরলেন সেনা প্রধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনে এলে পুনরায় তফসিল

মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

আইএসপিআর বলছে, গত ২৬-২৭ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি আজ দেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি সেখানে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতেও অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই

প্রসঙ্গত, সেনাবাহিনী প্রধান গত ২৫ নভেম্বর সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আলফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব যান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা