সংগৃহীত
জাতীয়

কোনো দলের জন্য নির্বাচন থামবে না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানিয়েছেন, কোনো দলের জন্য নির্বাচন থেমে থাকবে না। কাল-পরশুর মধ্যেই তফসিল ঘোষণা হবে। নির্বাচনে বাধাগ্রস্ত করতে বিএনপি ও তার সমমনা দলগুলো তৎপরতা চালাচ্ছে। যথাসময়েই নির্বাচন হবে। অবৈধভাবে যারা বাধা দেবে তাদের কঠোর হাতে দমন করা হবে।

আরও পড়ুন: সংলাপে আপত্তি নেই

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় এক আলোচনাসভায় তিনি একথা জানান। এদিকে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেন।

কুষ্টিয়া থেকে তখন যুক্ত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। পরে সেখানে এক আলোচনা সভা হয়েছে।

হানিফ জানান, মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধনের মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এরকম সারা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আবারও শেখ হাসিনার পক্ষেই রায় দেবে।

আরও পড়ুন: কাল বিকালে বৈঠকে বসবে ইসি

এই সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের এমপি আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান খান বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ৩ দফা সময় বাড়িয়ে গত এক যুগেও নানা অনিয়মের ফলে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মান কাজ শেষ হয়নি। ফলে নির্মাণ ব্যয় বেড়েছে প্রায় ৪০৭ কোটি টাকা। চলতি বছরে তৃতীয়বার মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বরে এর কাজ শেষ হবার কথা রয়েছে। এখন পর্যন্ত ৮৮% কাজ হয়েছে। মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে বর্হিবিভাগে রোগী দেখা কার্যক্রম শুরু করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

দেশ চালাতে প্রয়োজন গণতথ্য

সঠিক তথ্য পাওয়া আর মূল্যবান সম্পদের মালিক হওয়া একই কথা। ব্যক্তি, প্রতিষ্ঠান ক...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা