ফাইল ছবি
জাতীয়

অবশেষে খুলেছে কারখানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা শতাধিক কারখানা অবশেষে খুলেছে। সংকট কাটিয়ে শিল্পাঞ্চলের সবগুলো কারখানায় শুরু হয়েছে উৎপাদন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: আজও পোশাক শ্রমিকদের অবরোধ

সরেজমিনে সকাল ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক, বাইপাইল, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নিশ্চিন্তপুর, নরসিংহপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সব কারখানাতেই স্বতঃস্ফূর্তভাবে প্রবেশ করছেন শ্রমিকরা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক গার্মেন্টসের এক শ্রমিক জানান, তাদের কারখানায় কোনো আন্দোলন ছিল না। তবে শেষের দিকে শ্রমিকরা কাজ বন্ধ করে বসেছিলেন। বহিরাগতরা তাদের কারখানায় হামলা করেছিল। পরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন। তবে আজ কারখানা খুলে দেয়ার পর শ্রমিকরা কাজ শুরু করেছে। কারখানায় কোনো ঝামেলা নাই। আগের মতই কাজ করছেন সবাই।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, গত ১১ নভেম্বর নিরাপত্তার স্বার্থে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১৩০টি কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেন কর্তৃপক্ষ; যা ২০০৬ সালের ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়। তবে গত দুদিনে পর্যায়ক্রমে ১২৯টি কারখানা খুলে দেয়া হলেও নাবানীট নামের একটি কারখানা বন্ধ রয়েছে। সেটিও দ্রুত খুলে দেয়া হবে বলে আশা করছি।

আরও পড়ুন: বেসরকারিভাবে হজের খরচ কমেছে

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে টানা দুই সপ্তাহ কাজ বন্ধ রেখে সড়কে নেমে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ব্যবহার করতে হয়েছে। চলমান অসন্তোষের মধ্যেই সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি ঘোষণা দেয় মজুরি বোর্ড। এই সাড়ে ১২ হাজার টাকা বেতন প্রত্যাখান করে আবারও আন্দোলনে যান শ্রমিকরা।

পরে এই আন্দোলনের মুখে শিল্পাঞ্চলের ১৩০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আজ সকালে কারখানা খুলে দেন কর্তৃপক্ষ। তবে হামলা, ভাঙচুরের ঘটনায় ১৩ নভেম্বর পর্যন্ত ১৭ মামলায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় ৪ হাজারের অধিক। তবে এসব আসামিরা হবেন অজ্ঞাত পোশাক শ্রমিক ও উস্কানিদাতারা।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা