ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: সরকার পদত্যাগের ‘একদফা’ দাবিতে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: বৃহৎ ইউরিয়া সার কারখানা উদ্বোধন

রোববার (১২ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে। রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের যথাসময়ে আসতে দেখা গেছে।

এদিকে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কাঁটাবন, বাটা সিগন্যাল, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সড়কে মানুষ ও গণপরিবহনের সংখ্যা স্বাভাবিক সময়ের মতো। এসব এলাকায় অবরোধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।

আরও পড়ুন: আজও চলছে না দূরপাল্লার বাস

এ সময় বাস, মিনিবাস, লেগুনা, সিএনজির পাশাপাশি প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও স্টাফ বাসও চলাচল করতে দেখা গেছে। এছাড়া জরুরি খাদ্য পরিবহন ও ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবায় নিয়োজিত বিভিন্ন গাড়িকে সামনে ব্যানার লাগিয়ে চলাচল করতে দেখা যায়।

এক যাত্রী রবিউল ইসলাম বলেন, আমি সাভারে একটি ফার্মাসিউটিক্যালসে চাকরি করি। প্রতিদিন সকাল বেলা এখান থেকে রওনা হয়ে পৌঁছে যাই। অবরোধ শুরুর পর কয়েকদিন বাস কম চলছিল। তখন বাস পেতে বেশ কষ্ট করতে হয়েছে। এখন আর তেমন নেই।

আরও পড়ুন: বিএনপির ৪র্থ দফার অবরোধ শুরু আজ

ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, অবরোধের শুরুর দিকে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি কম থাকলেও এখন বেড়েছে। প্রথম দিকে একটা আতঙ্ক কাজ করছিল, এখন সেটা নেই।

অবরোধ ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে সড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে ও গাড়ি নিয়ে টহল দিচ্ছে পুলিশ। সরেজমিনে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে, নিউমার্কেট থানা ও ধানমন্ডি মডেল থানা এলাকায় সড়কের উভয় পাশেই অবস্থান নিতে দেখা গেছে ডিএমপির পুলিশ সদস্যদের।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু জানান, অবরোধের কোনো প্রভাব নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

আরও পড়ুন: ঢাকায় আসছে ইইউ প্রতিনিধিদল

এ এলাকার আইনশৃঙ্খলার অবনতি যাতে না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে। অবরোধের সমর্থনে এ পর্যন্ত এখানে কোনো ধরনের কর্মসূচি হয়নি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে এবং সরকার পতনের ‘একদফা’ দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট ৩ দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামাত ও তাদের শরিকরা।

এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আজ থেকে চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা