সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক: অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪টি সদস্য দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে অংশ নেবেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূত।

ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। এর সদস্য দেশ মোট ৫৭টি। জাতিসংঘের পর সবচেয়ে বড় আন্তঃদেশীয় জোট এটা। প্রায় ১৮০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করে এ জোটে। আল আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা

বর্তমানে মধ্যপ্রাচ্য, উত্তর পশ্চিম আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ-পাকিস্তানসহ মোট ৫৭টি দেশ ওআইসির সদস্য। এই সংস্থা মূলতঃ মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের প্রতিনিধিত্ব করে। ১৯৭২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওআইসি। এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে ৫টি দেশ (রাশিয়া, বসনিয়া, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) ও ৭টি সংগঠন ও সংস্থা। স্থায়ী প্রতিনিধিত্বমূলক সংস্থা হিসেবে জাতিসংঘে ওআইসির একটি স্থায়ী প্রতিনিধিদল আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা