ছবি: সংগৃহীত
জাতীয়

মুজিব বায়োপিক প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশবাসীকে সিনেমাটি হলে গিয়ে দেখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শোতে যোগ দিয়ে এ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সিনেমাটি নির্মাণের শুরুতে কিছু বাধা এসেছিল। তবুও এটি শেষ হয়েছে। দেশবাসীর কাছে আমার আহ্বান, এ সিনেমার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমার পরিবার ও মা-বাবা সম্পর্কে জানতে পারবেন। যে ইতিহাস কখনো শোনেননি, তা এ সিনেমায় উঠে এসেছে।

আরও পড়ুন: দিনাজপুরের পৌর মেয়রের কারাদণ্ড

এ সময় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হওয়ায় ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্ব চির অটুট থাকুক, এমনটাই চাই।

তিনি সিনেমাটি নির্মাণের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সিনেমার নির্মাতা, প্রযোজনা সংস্থা ও অভিনেতা-অভিনেত্রীসহ যারা সিনেমাটি নির্মাণে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশি ট্রাক চালকের মৃত্যু

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে ২০২১ সালের ২২ জানুয়ারি শুরু হয়। শেষ হয় বাংলাদেশে একই বছরের ১৮ ডিসেম্বর।

শুক্রবার (১৩ অক্টোবর) সিনেমাটি সারা দেশের ১৫৩ টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির পরিচালক ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

আরও পড়ুন: চলছে ঢাকা বিভাগীয় বইমেলা

এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়া ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে আছেন- নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা