সংগৃহীত
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে আসা মার্কিন প্রতিনিধি দল আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছে।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ বৈঠক শুরু হয়েছে।

আরও পড়ুন: ফের বাড়ল স্বর্ণের দাম

এর আগে, দুপুর সাড়ে ১২টায় বনানীর শেরাটন হোটেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেন এ দল।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি আছে কি না, তা যাচাইয়ে যুক্তরাষ্ট্র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল পাঠিয়েছে। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ৭ সদস্যের এ প্রতিনিধিদলটি অবস্থান করবেন।

আরও পড়ুন: বাংলাদেশের পাশে থাকবে চীন

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যুক্তরাষ্ট্রের অর্থায়নে যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচনী এ সমীক্ষা মিশন পরিচালনা করবে।

প্রতিনিধিদলটি সফর শেষ হলে একটি বিবৃতিও দেবে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে তা জানাবে ও বাস্তব সম্মত সুপারিশ থাকলে তা-ও উল্লেখ করবে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা