ফাইল ছবি
জাতীয়

বাইডেনের ভোজসভায় প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনা ও রাজসিক ভোজসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : বাইডেনের ভোজসভায় প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএর ৭৮তম অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক’ শীর্ষক উচ্চস্তরের সাইডলাইন সেশনে তিনি এ আহ্বান জানান। এ মডেলে আগ্রহীদের সহায়তার কথাও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : নাগোরনো-কারাবাখে অভিযান, নিহত ২৫

পরে জো বাইডেনের ভোজসভায় অংশগ্রহণ ছাড়াও তিনটি দ্বিপাক্ষিক বৈঠকে করেন বঙ্গবন্ধু কন্যা।

সপ্তাহব্যাপী জাতিসংঘ সম্মেলনে মঙ্গলবার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ব্যস্ততম দিন। এদিন সকাল ৯টায় আবাসস্থল হোটেলে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে জাতিসংঘ সম্মেলনে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেন শ্রীলঙ্কা, ডেনমার্ক ও তিমুর লেস্টের সরকারপ্রধানের সঙ্গে।

বক্তৃতা করেন সম্মেলনের প্ল্যানারি সেশনের দুটি উচ্চ পর্যায়ের বৈঠকে। প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ স্বীকৃত। এই মডেলে উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈশ্বিক সহায়তা চান শেখ হাসিনা।

আরও পড়ুন : ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা

সরকারপ্রধান বলেন, গ্লোবাল সাউথের উদীয়মান কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশ এই মডেলে আগ্রহীদের সঙ্গে উপলব্ধি এবং দক্ষতা বিনিময় করতে প্রস্তুত।

এ সময় তৃণমূল স্বাস্থ্যসেবা অর্থের অপচয় রোধ করতে এবং কমিউনিটি ক্লিনিকগুলোর রক্ষাকবচ হিসেবে পাঁচটি ফরমুলা তুলে ধরেন শেখ হাসিনা।

আরও পড়ুন : জোয়ারে ভেসে নিখোঁজ বৃদ্ধ

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘টেকসই উন্নয়নের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য আন্তর্জাতিক পাবলিক ফাইন্যান্সিং বৃদ্ধি এবং দক্ষতা নিশ্চিতকরণ’ শিরোনামে উন্নয়নের জন্য অর্থায়ন (এফএফডি) বিষয়ে ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে একটি উচ্চ পর্যায়ের বিতর্কে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

একই দিন তিনি মহাসচিবের ক্লাইমেট অ্যামবিশন সামিট; মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক; নারী নেতাদের ইউএনজিএ প্ল্যাটফর্মের বার্ষিক সভা; ক্লাইমেট অ্যামবিশন উচ্চস্তরের জলবায়ু উচ্চস্তরের বিষয়ভিত্তিক সম্মেলনের পাশাপাশি ন্যাশনাল জুরিসডিকশনের বাইরের এলাকার সামুদ্রিক জীববৈচিত্র্য আইনের ওপর জাতিসংঘের কনভেনশনে যোগ দেবেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা