সংগৃহীত
জাতীয়

জনগণ উন্নয়নের পক্ষে

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিএনপির সমালোচনা করে বলেছেন, বিএনপি লুটপাট ও মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। দেশের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করে। মোটরসাইকেল নিয়ে রাস্তায় শোডাউন করে লাভ নেই। ভোটের মালিক জনগণ। শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নত বিশ্বে রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। জনগণ উন্নয়নের পক্ষে থাকবে।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় জামিন পেলেন মুশতাক

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা মুক্তমঞ্চে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। একইসাথে মন্ত্রী তার নির্বাচনী অপর ২ উপজেলা নিয়ামতপুর ও পোরশার উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

খাদ্যমন্ত্রী জানান, দেশের মানুষ এখন পূর্ণাঙ্গ ডিজিটাল সেবা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর পরবর্তী টার্গেট স্মার্ট বাংলাদেশ। এই পরিকল্পনায় সরকারি দপ্তরগুলোকে স্মার্ট সেবা প্রদানের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। শেখ হাসিনা মানুষের সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করেছে। দেশবাসী গ্রাম আদালত শক্তিশালী হওয়ায় হয়রানিমুক্ত সঠিক সেবা পাচ্ছেন।

আরও পড়ুন: এনআইডি সেবা বন্ধ

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী গণভবনে আমন্ত্রণ জানিয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মানিত করেছেন। দূরদর্শী চিন্তার সুফল ভোগ করছে মানুষ। এখন আর কোনো মানুষ অবহেলিত নয়। প্রতিটি ইউনিয়নে অন্তত ১০ হাজার মানুষকে ভিজিডি, ভিজিএফ, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিরবচ্ছিন্ন সহায়তার আওতায় এনেছে বর্তমান সরকার।

অনুষ্ঠানে সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর

এ সময় সাপাহার উপজেলার ২ ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক, ৫০ জন আইজিএ প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদানের চেক, ৬ টি ইউনিয়নের ১৮০ জন কিশোর-কিশোরীকে গেঞ্জি ও ট্রাউজার, ১২০ জন দরিদ্র মায়ের প্রত্যেককে ৯৬০০ টাকা করে মাতৃত্বকালীন ভাতা, বিভিন্ন ইউনিয়ন পরিষদে ক্রীড়া সামগ্রী, শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা ও মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা