জাতীয়

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর উদ্যোগে শোক দিবস পালিত

সান নিউজ ডেস্ক : সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন মিরপুর শাখার উদ্যোগে আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইউসিবি চত্বর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : জাতিকে ধ্বংস করতেই বঙ্গবন্ধু হত্যা

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে ভোরের আলো ফোঁটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপথগামী সেনা সদস্য। ঘাতকেরা ঐদিন নারী ও শিশু কাউকে রেহাই দেয়নি। যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।

তিনি আরো বলেন, বাংলাদেশের কোন বাঙালি তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে না এমন দৃঢ় বিশ্বাস ছিল বঙ্গবন্ধুর। সেজন্যই সরকারি বাসভবনের পরিবর্তে তিনি থাকতেন তার প্রিয় ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে।

আরও পড়ুন : পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে হত্যা করেছে

শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি বলেন, বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার এই বাড়িতে থেকে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাজে সর্বশক্তি নিয়োগ করেছিলেন।

এ সময় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা মজুমদার, ভাইস-চেয়ারম্যান গাজী আলিম আল রাজি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মিরপুর শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা