ছবি : সংগৃহিত
জাতীয়

৫২৯ কর্মকর্তাকে বিশেষ পদোন্নতি

নিজস্ব প্রতিনিধি: পদ না থাকলেও বিশেষভাবে পদ তৈরি করে পুলিশের ৫২৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে এসব কর্মকর্তারা সুপার নিউমারি পদোন্নতি পাচ্ছেন।

আরও পড়ুন: ঢাকায় ইইউর বিশেষ প্রতিনিধি

পদোন্নতি পেলেও তারা আগের পদের দায়িত্ব পালন করবেন। তাদের ইনসিটু পদায়ন (আগের পদে দায়িত্ব পালন) দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তরের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সুপার নিউমারি পদ সৃজন সংক্রান্ত কমিটি গঠন করে। কমিটি বেশ কয়েকটি বৈঠক করে।

গত ২০ জুলাই (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ও এনটিএমসি শাখার অতিরিক্ত সচিব মো. আলী হোসেনের সভাপতিত্বে সবশেষ সভা হয়। ওই সভায় ৫২৯ জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি ভালো

জনপ্রশাসন মন্ত্রণালকে শিগগিরই সিদ্ধান্তের বিষয়টি অবগত করা হবে। এরপরই প্রজ্ঞাপন জারি করা হবে।

সভার কার্যবিবরণীতে দেখা গেছে, যাদের পদোন্নতি দিয়ে ইনসিটু পদায়ন দেওয়া হবে তাদের মধ্যে অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) এ পদমর্যাদার ১৫ এবং একই পদে গ্রেড-২ পদমর্যাদার ৩৪ কর্মকর্তা আছেন।

এছাড়া ডিআইজি হিসেবে ১৪০, অতিরিক্ত ডিআইজি ১৫০ এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৯০ কর্মকর্তা রয়েছেন।

আরও পড়ুন: কেএনএফের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে

সূত্র থেকে আরও জানা যায়, এ ৫২৯ কর্মকর্তা ছাড়াও ২৮ তম বিসিএস ক্যাডার ব্যাচের ১৫০ জন কর্মকর্তা অ্যাডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

২০১২ সালে বাহিনীতে যোগদানকারী ৩০ তম বিসিএস ক্যাডার ব্যাচের প্রায় ১৮২ পুলিশ কর্মকর্তা এবং পরের বছর চাকরিতে যোগ দেওয়া ৩১ তম বিসিএস ক্যাডার ব্যাচের ১৮২ জন অ্যাডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুন: কোনো বিশেষ সভা করা হয়নি

পুলিশের উচ্চপর্যায়ের ৭২০ কর্মকর্তার পদোন্নতি চেয়ে ইনসিটু পদায়নের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় পুলিশ সদর দপ্তর। ওই প্রস্তাবে ৫০ জন ছিলেন অতিরিক্ত আইজি। তাদের মধ্যে গ্রেড-১ পদমর্যাদায় ১৬ এবং গ্রেড-২ পদমর্যাদায় ৩৪ জন কর্মকর্তা।

এছাড়া ১৫৭ জন ডিআইজি, ২৬৬ জন অতিরিক্ত ডিআইজি এবং ২৪৭ জন এসপি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা