ফাইল ছবি
জাতীয়

পুলিশের ১৬ ডিআইজিকে বদলি

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৬ জুলাই) এ বদলির আদেশ প্রদান করা হয়।

আরও পড়ুন: শান্তির পক্ষে থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

এ সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন– পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবু কালাম সিদ্দিককে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম নাহিদুল ইসলামকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে সিআইডিতে, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে, বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে, হাইওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোজাম্মেল হককে খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে, খুলনা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞাকে ঢাকা হাইওয়ে পুলিশে, রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আনিসুর রহমানকে রাজশাহী রেঞ্জে, রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেনকে রংপুর রেঞ্জে, রংপুর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহা. আবদুল আলীম মাহমুদকে এন্টি টেরোরিজমে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: বিদেশিদের মাতব্বরির প্রয়োজন নেই

এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. জামিল খানকে বরিশাল রেঞ্জে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রখফার সুলতানা খানমকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামানকে বিশেষ শাখাতেই উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতিতে ডিআইজি) আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলামকে ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে এবং ঢাকার ট্রেনিং ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. নজরুল ইসলামকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা