ফাইল ছবি
জাতীয়

ঢাকার সাথে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি: রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীতে রেললাইন অবরোধের প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

আরও পড়ুন: পি্আপের ধাক্কায় যুবকের মৃত্যু

রোববার (১৬ জুলাই) বিকেল তিনটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, সকাল ১০টার দিকে চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে কয়েক শ শ্রমিক এফডিসি সিগন্যালে রেললাইনে অবস্থান নেওয়ায় ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস ট্রেন কমলাপুর থেকে ছাড়লেও বিক্ষোভের মুখে পড়ে ফিরে যায়।

আরও পড়ুন: ঢাকায় অবরোধ, রেল-যোগাযোগ বন্ধ

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানান, শ্রমিকরা অবরোধ তুলে নেয়ায় তিনটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এদিকে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসছে রেলওয়ে ও পুলিশ কর্তৃপক্ষ। এজন্য বিক্ষোভকারী শ্রমিকদের প্রতিনিধিরা রাজধানীর রেলভবনে গেছেন বলে জানা গেছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

রাজশাহীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত...

দীর্ঘ ৯ বছরের পথচলার আবেগঘন ম্মৃতিচারণ পলাশের

বাংলাদেশের নাট্যজগতে দীর্ঘ প্রায় এক দশক ধরে রাজত্ব করা এবং দর্শকদের হৃদয়ে স...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা