ছবি : সংগৃহিত
জাতীয়
পায়রায় খালাস হচ্ছে কয়লা

মধ্য রাত থেকে বিদ্যুৎ উৎপাদন

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে বন্দরের জেটিতে ভেড়ার পর জাহাজ থেকে শুক্রবার (২৩ জুন) সন্ধ্যাই খালাস শুরু হয়েছে কয়লা।

আরও পড়ুন: রাজধানীতে ক্রেন ছিঁড়ে ৩ শ্রমিক নিহত

শনিবার (২৪ জুন) সকাল নাগাদ প্রায় কুড়ি হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হয়েছে বলে দাবী পায়রা তাপবিদ্যুত কতৃপক্ষের।

বিদ্যুত কেন্দ্রটি চালুর সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং আজ শনিবার (২৪ জুন) মধ্য রাত থেকে পায়রার একটি ইউনিট উৎপাদনের যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি অ্যাথেনা নামের একটি মাদার ভ্যাসেল প্রায় ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইনার এ্যাংকরেজে এসে পৌঁছায়।

আরও পড়ুন: আমরা জনগণের সমর্থন চাই

জাহাজটির দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস্থ ৩২ মিটার এবং গভীরাতা দশ মিটার। জাহাজটি শুক্রবার বিকেলে পায়রা বন্দরের টাক বোর্ডের নির্দেশনায় পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের নিজস্ব জেটিতে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যার কিছুক্ষন আগে থেকেই জাহাজ থেকে কয়লা আনলোড শুরু হয়।

পায়রা তার বিদ্যুত কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব জানান, শুক্রবার সন্ধ্যার কিছু আগে কয়লা আনলোড শুরু হয়ে বর্তমানে আনলোড চলমান রয়েছে।

যে পরিমান কয়লা আনলোড করা হয়েছে তা দিয়ে আজ মধ্য রাত থেকে বিদ্যুত কেন্দ্রর একটি ইউনিট চালু করার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আজ মধ্য রাত থেকে জাতীয় গ্রীডে বিদ্যুত সরবরাহ পায়রা থেকে করা হবার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

আরও পড়ুন: ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি

এর আগে ডলার সংকটের কারনে এলসি খুলতে না পারায় ২৫ মে প্রথম ইউনিট এবং ৫ জুন দ্বিতীয় ইউনিটসহ পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটি।

দেশের সব চেয়ে বড় কয়লা ভিত্তিক ১৩২০ মেগাওয়াটের এ বিদ্যুত কেন্দ্রটি চালু হলে বিদ্যুত ঘাটতি কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন স্থনীয়রা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা