‘ইসলামকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার সিদ্ধান্ত চক্রান্ত’
জাতীয়

‘ইসলামকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার সিদ্ধান্ত চক্রান্ত’

নিজস্ব প্রতিবেদক:

‘হিন্দু-মুসলিম বাংলাদেশে ভাই-ভাইয়ের মতো বসবাস করে আসছে। এমন অবস্থায় হঠাৎ করেই রাষ্ট্রধর্ম বাতিলের প্রয়োজনীয়তা কী তা আসলে বোধগম্য নয়’। এই মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি বলেছেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার সিদ্ধান্ত একটি চক্রান্ত। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে ধর্মীয় সাম্প্রদায়িকতার কারণে সমস্যা বা হাঙ্গামার মতো কোনও ঘটনাও নেই।’

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত ‘রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ‘ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম হলেও এদেশে অন্য সম্প্রদায়ের মানুষকেও ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। একইসঙ্গে ইসলাম ধর্ম নিজেও সবার ধর্মীয় স্বাধীনতাকে অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নিজেও ইসলামের সঙ্গে অন্য ধর্মাবলম্বীদের প্রতি বিশেষ মনোযোগী এবং সবসময়ই তাদের সাহায্যে এগিয়ে থাকেন। মুসলিম ধর্মীরাও অন্য সম্প্রদায়ের মানুষকে শ্রদ্ধা করেন এবং মিলেমিশে বসবাস করেন।’

মানববন্ধনে অন্যান্যরা বলেন, বাংলাদেশের সর্বাধিক মানুষ ইসলাম ধর্মের। এছাড়া সবাই আমরা ভাই ভাই। এখানে রাষ্ট্রধর্ম থেকে ইসলাম বাদ দেওয়া চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আছে এবং থাকবে। একইসঙ্গে আমরা অশোক কুমার ঘোষের আইনি নোটিশ বাতিলের দাবি জানাই।

সম্প্রতি সংবিধান থেকে 'রাষ্ট্রধর্ম ইসলাম' বাদ দিয়ে সেখানে 'ধর্মনিরপেক্ষতা' চালু করার দাবিতে ১০ জন রাজনীতিবিদ ও আমলাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। তার প্রতিবাদেই অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

মানববন্ধনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা