জাতীয়

প্রধানমন্ত্রীর কাছে মোদির বার্তা পৌঁছে দিলেন শ্রিংলা

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় গণবভনে ওই সাক্ষাতে শেখ হাসিনার কাছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা নিয়ে আসেন তিনি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই অনির্ধারিত এই সফরের মূল লক্ষ্য ছিল বলে ভারতীয় কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্র সচিবের সাক্ষাতে দু’দেশের পারস্পরিক সহযোগিতা ও স্বার্থ নিয়ে কথা হয়েছে। নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো বার্তাকে গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দু’দেশের সম্পর্ককে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কথা হয়েছে।

দেশটির কূটনৈতক সূত্রে জানা যায়, গণভবনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কোভিড-১৯ এর মধ্যে দু’দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা কীভাবে করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। এই মহামারির মধ্যে কীভাবে একদেশ অপর দেশকে সহযোগিতা করতে পারে এবং এই রোগের ভ্যাকসিন ও চিকিৎসা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের একসঙ্গে মুজিববর্ষ উদযাপনের বিষয়েও কথা হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি ভার্চুয়াল মিটিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। যেখানে দুই দেশের সম্পর্ক এবং বিশেষভাবে যৌথ প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া দু’দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং চিকিৎসাসেবা বিনিময়েরও প্রস্তাব দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, সেখানে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের কীভাবে নিরাপদে সে দেশে ফেরত পাঠানো যায়, সে বিষয়ে আলোচনা করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এটিই ছিল সচিব হিসেবে শ্রিংলার প্রথম কোনও দেশ সফর। তাছাড়া করোনার পর দু’দেশের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকার পর ভারতীয় কোনও শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম ঢাকা সফর।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা