এনআইডির ডিজিসহ ইসির ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনাক্রান্ত 
জাতীয়

এনআইডির ডিজিসহ ইসির ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনাক্রান্ত 

সান নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয় ও এর মাঠ পর্যায়ের মোট ৭৯ কর্মকর্তা-কর্মচারী। আক্রান্তদের তালিকায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামও রয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মোট ৫৮ জন রাজস্ব খাতের। অবশিষ্ট ২১ জন আউটসোর্সিং খাতের জনবল। রাজস্ব খাতের ৫৮ জনের মধ্যে কর্মকর্তা ২৬ এবং কর্মচারী ৩২ জন। আউটসোর্সিং খাতের ২১ জনই কর্মচারী।

তিনি বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অবশিষ্টরা নিজ বাসভবনে হোম কোয়ারেন্টাইন/আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে কেউ মারা যাননি।

জানা যায়, পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এখনো করোনায় আক্রান্ত। একদিন আগে তার স্ত্রী ও এক মেয়ের করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন। সূত্র: জাগো নিউজ

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা