ভ্যাকসিনের বিষয়ে আলোচনা করতেই শ্রিংলা ঢাকায়: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ভ্যাকসিনের বিষয়েই শ্রিংলা ঢাকায়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

অক্সফোর্ডের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনের সাথে ভারতের অংশীদারিত্ব থাকায় সেই ভ্যাকসিন বাংলাদেশ কীভাবে সহজে পেতে পারে সে বিষয়ে আলোচনা করতেই দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এছাড়া আলোচনায় আরও কিছু বিষয় গুরুত্ব পাবে বলে জানান মন্ত্রী।

বুধবার (১৯ আগস্ট) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যোরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে এসব বিষয় আলোচনায় স্থান পাবে।’

মন্ত্রী বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের সময়ে পশ্চিমবঙ্গ সরকারের নিয়মের কারণে ট্রাক দিয়ে ভারত থেকে পণ্য আমদানিতে সমস্যা তৈরি হয়, পরে রেলপথ ব্যবহার করে পণ্য আমদানি হয়েছে, জাহাজেও পণ্য আসছে। এসব বিষয় আলোচনা হবে।’

ভারত বাংলাদেশের বন্ধু-প্রতিম রাষ্ট্র এবং তাদের সাথে সুসম্পর্ক থাকায় যে কোনো সমস্যাই দ্রুত সমাধান হবে বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা