ছবি: সংগৃহীত
জাতীয়

ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক 

নিজস্ব প্রতিবেদক : ভারতের উড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আছে ২ জন বাংলাদেশিও। আরও আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ২৮৮

শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ শোক বার্তা জানানো হয়।

এর আগে শুক্রবার (২ জুন) রাতে ভয়াবহ এ দুর্ঘটনায় এ পর্যন্ত ২৮৮ জনের নিহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : েলেক থেকে কিশোরের লাশ উদ্ধার

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই ব্যাপারে দ্রুতই রিপোর্ট পেশ করা হবে। কী ভাবে এ দুর্ঘটনা, তা নিয়ে রেল এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের বিস্তর ফারাক দেখা গেছে। স্পষ্ট হয়নি এ ঘটনার মূল কারণ কী।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেঙ্গালুরু এক্সপ্রেসের পেছনের ৪ টি বগি প্রথমে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উঠে যায়। ঐ লাইন দিয়ে এসেই লাইনচ্যুত বগিকে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। এতেই চেন্নাইয়ের দিকে যাওয়া করমণ্ডলের সামনে ৫টি কামরা দুমড়েমুচড়ে যায়।

এদিকে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হাজারেরও বেশি যাত্রী। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এখনো চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন : বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু

হতাহতদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়। শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

উল্লেখ্য, এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি হতাহতদের মধ্যে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশের উপ-হাইকমিশনের হোয়াটসঅ্যাপ নম্বর ৯১৯০৩৮৩৫৩৫৩৩ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা