ছবি-সংগৃহীত
জাতীয়
গাজীপুর সিটি নির্বাচন

৫০ শতাংশের মতো ভোট পড়েছে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০ শতাংশের মতো ভোট পড়েছে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তবে মোট হিসাব করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে বলে জানান তিনি।

আরও পড়ুন : চিন্তিত হওয়ার কারণ নেই

বৃহস্পতিবার (২৫ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান।

আপনাদের দৃষ্টিতে ভোট কেমন হয়েছে, ‘এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘আপনারাই আগে বলুন গাজীপুর সিটি নির্বাচন কেমন হয়েছে। আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, পর্যবেক্ষক টিম ও গণমাধ্যমের কাছ থেকে যে খবর পেয়েছি, সেটি হচ্ছে গাজীপুর সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা সবাই বলেছেন নির্বাচন ব্যবস্থায় তারা অত্যন্ত সন্তুষ্ট। নির্বাচনে যে ফলই আসুক না কেন তারা সবাই মেনে নেবেন।’

ভোটারদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী আইনে আছে যে, নির্বাচনের শেষ সময় পর্যন্ত যদি ভোটার উপস্থিতি থাকে, তাহলে ভোটারের ভোট না নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যালটের ক্ষেত্রে যে নিয়ম ইভিএমের ক্ষেত্রেও একই নিয়ম। আমরা আশা করছি ৫০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে মোট হিসাব করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে।’

আরও পড়ুন : নির্বাচনের জন্য ভিসানীতি সহায়ক হবে

সিসিটিভিতে কোনও অনিয়ম ধরা পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটাররা অনেক সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকা ও অনেকের ভোট আগে নেওয়া এ ধরনের কিছু জিনিস আমাদের কাছে ধরা পড়েছে। সেগুলোর বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফোন দিয়ে ব্যবস্থা নিয়েছি। এছাড়া দুটি কেন্দ্রে আমরা দেখেছিলাম, এজেন্ট ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। তখন আমরা তাদের ফোন দিয়ে ও পুলিশকে খবর দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ও পুলিশের নজরে আর কোনও ঘটনা আসেনি। প্রায় সাড়ে চার হাজার সিসিটিভিতে ভোট মনিটরিং করা হয়েছে। এগুলো আবার একসঙ্গে দেখা যায়নি। এগুলো পর্যায়ক্রমে দেখতে হয়েছে। একবারে তিন থেকে ৪০০ সিসিটিভি দেখা গেছে। এজন্য কিছু ঘটনা আমাদের নজরে নাও পড়তে পারে। সিসিটিভির এই উদ্যোগটাই আমাদের সফলতা। সিসিটিভিতে যেগুলো ধরা পড়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।’

আরও পড়ুন : চাঁদ ৫ দিনের রিমান্ডে

কেন্দ্রে জায়েদা খাতুনের এজেন্ট ছিল না, সাংবাদিকরা এ প্রসঙ্গ তুললে এই ইসি বলেন, গাজীপুরে অবস্থানরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারাও আমাদের বলেছে, এরকম কোনও কিছু হয়নি।

তিনি বলেন, ইসির আইন অনুযায়ী আগামী নির্বাচন হবে। এর সঙ্গে বিদেশিদের কোনও মন্তব্য আমরা নেব না। এটা রাষ্ট্র টু রাষ্ট্র দেখবে। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আপনারাও সন্তুষ্ট এবং আপনাদের প্রতিনিধিরাও সন্তুষ্ট। একইসঙ্গে ভোটাররা সন্তুষ্ট ও প্রার্থীরাও সন্তুষ্ট। এটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘ...

৮০০ কোটির মালিক কেট

মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা