রাজনীতি

চাঁদ ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গ্রেফতার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন : চিন্তিত হওয়ার কারণ নেই

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামি চাঁদ। তাকে আজ আদালতে তোলা হয়। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা বের করতে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত সার্বিক বিবেচনা করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন : নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে চাঁদকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর আরএমপি সদর দপ্তর থেকে সরাসরি তাকে আদালতে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’

আরও পড়ুন : ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবো

চাঁদের এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ নিয়ে দেশব্যাপী প্রতিবাদের ডাক দেয় আওয়ামী লীগ। তাকে গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা