সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জুলাই মাসে আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারতে যাবে।

আরও পড়ুন: সৌদিতে পৌঁছেছেন ৬৯৬৭ হজযাত্রী

বুধবার (২৪ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে ভার্চুয়ালি বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ ভারত আরও বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে এলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।

আরও পড়ুন: যেসব অঞ্চলে ঝড় বয়ে যেতে পারে

তিনি বলেন, রাজশাহীতে বিএনপির আহ্বায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন, এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও নির্বিকার বিএনপির মহাসচিব।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তবে কেউ জাতীয় নির্বাচন প্রতিহত করতে এলে তাকে প্রতিহত করা হবে। গাজীপুরের নির্বাচনে নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা করতে হলে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

স্বর্ণ জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি

ভারতের টি-টুয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই&mdash...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা