সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

আ’লীগ কাউকে আক্রমণ করবে না

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনের নামে সহিংসতা হলে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেবে। যারা অপরাধ করবে তারা আওয়ামী লীগের হলেও কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সাত পরামর্শ

তিনি বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ওপর আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিজয় কোনোভাবেই ঠেকানো যাবে না জেনে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি।

আরও পড়ুন: যৌথ অভিযান চলবে

তিনি বলেন, আমি অবাক হলাম, বাংলাদেশের মানুষ অবাক হলো, হুমকি দেওয়ার পর দুই দিন চলে গেল, মির্জা ফখরুল ও বিএনপির সিনিয়র নেতারা এ বিষয়ে একটা কথাও বললেন না। সবাই নীরব দর্শক হয়ে আছেন। আমরা সংঘাতে যাব না, কেউ যদি গায়ে পরে আসে আমরা কি চুপ থাকব? আমাদের ওপর যদি আঘাত আসে, আমরা কি পাল্টা আঘাত করব না? এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্যুত করতে হবে এবং এটাই আমাদের কাজ।

মির্জা ফখরুলকে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের তৃণমূলের কোনো নেতা যদি খালেদা জিয়াকে হত্যার হুমকি দিত তখন আপনাদের কি অনুভূতি হত? জানতে চাই আপনার কাছে। শেখ হাসিনার উন্নয়ন ও জনপ্রিয়তা কাল হয়েছে। বিএনপি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। আওয়ামী লীগ কর্মীদের অনুভূতি গত ২৪ ঘণ্টায় সারাদেশের মানুষ বুঝেছে। ৭৫ আর ২০২৩ এক নয়। বিএনপির এটা অনুধাবন করা উচিত। সারাদেশ গর্জে উঠেছে। শেখ হাসিনার ওপর হামলা হলে কী করবে! আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না।

আরও পড়ুন: নরসিংদীতে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

সেতুমন্ত্রী বলেন, গাজীপুর নির্বাচন শান্তিপূর্ণ হবে। সরকার ও সরকারি দলের লোকজন কোনো হস্তক্ষেপ করবে না। ফেয়ার নির্বাচন হবে। আগামী জাতীয় নির্বাচনও ফেয়ার হবে। কেউ আসুক আর না আসুক। আমরা দেখিয়ে দিতে চাই ফ্রি ফেয়ার নির্বাচন কাকে বলে।

ওবায়দুল কাদের বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান জানান। বলেন, আসুন, দেখুন অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কাকে বলে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা