ছবি: সংগৃহীত
জাতীয়
পাবনা সফরে রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি: চারদিনের রাষ্ট্রীয় সফরের প্রথমদিনে পাবনা জেলা পরিষদে বঙ্গবন্ধু চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সোমবার (১৫ মে) দুপুরে পাবনা জেলা পরিষদে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি। পরে শহরের আরিফপুরে কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।

এর আগে, ১২টা ৮ মিনিটে নিজের জেলা পাবনায় পৌঁছান দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১২টা ৫০ মিনিটে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন।

আরও পড়ুন : জনগণের সেবা করাই বড় কাজ

সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুসহ প্রশাসনের কর্মকর্তা ও দলের শীর্ষ নেতারা। সার্কিট হাউজ থেকে দুপুর দেড়টায় কেন্দ্রীয় গোরস্থানের উদ্দেশ্যে রওয়ানা হন রাষ্ট্রপতি। যাওয়ার পথে জেলা পরিষদের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধু চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে যান এবং বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এসময় রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করেছি

প্রসঙ্গত, চারদিনের সফরের দ্বিতীয়দিন মঙ্গলবার (১৬ মে) সকালে পাবনা প্রেস ক্লাবে মতবিনিময় এবং বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ১৭ মে সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন। এরপর সার্কিট হাউজে রাত্রিযাপন করে ১৮ মে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা